১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা রমজান, ১৪৪৭ হিজরি

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সরকার সজাগ: আইনমন্ত্রী

প্রকাশিত মার্চ ২২, ২০২৩
ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সরকার সজাগ: আইনমন্ত্রী

Manual8 Ad Code

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধে সরকার সজাগ: আইনমন্ত্রী

Manual5 Ad Code

শেখ তিতুমীর ঢাকা : সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার বন্ধের ব্যাপারে সরকার সজাগ রয়েছে জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইনটি নিয়ে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে।
মঙ্গলবার (২১ মার্চ) জেনেভায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তার্ক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে আইনমন্ত্রী আনিসুল হক তাকে এসব কথা জানান। এ সময় জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান উপস্থিত ছিলেন। এ তথ্য জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ড. মো. রেজাউল করিম। বৈঠকে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল অফিসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার কথা উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক হাইকমিশনারকে অবহিত করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কার্যকর উদ্যোগের ফলে এই আইনের অপব্যবহার বর্তমানে অনেক কমেছে। আইনমন্ত্রী জানান, উপাত্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার উপাত্ত সুরক্ষা আইন প্রণয়নের কাজ করছে। সম্প্রতি প্রস্তাবিত আইনের একটি খসড়া প্রকাশিত হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনটি নিয়ে সরকার বিভিন্ন অংশীজনদের নিয়ে পরামর্শ করছে। বৈঠকে হাইকমিশনার জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে তার অফিসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও প্রসারে জাতিসংঘের সঙ্গে একযোগে কাজ করতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন আইনমন্ত্রী। একইসঙ্গে তিনি রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রচেষ্টাকে সফল করতে জাতিসংঘের অধিকতর শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

Manual3 Ad Code