১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম বন্দর থানাধীন নিমতলী এলাকায় প্রতারক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ আটক করেছে র‍্যাব-৭

প্রকাশিত মার্চ ১৫, ২০২৩
চট্টগ্রাম বন্দর থানাধীন নিমতলী এলাকায় প্রতারক চক্রের ০২ জন সক্রিয় সদস্যকে বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ আটক করেছে র‍্যাব-৭

Manual7 Ad Code

চট্টগ্রাম ডেস্ক:র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় চোরাচালান ও প্রতারক চক্রের সদস্য বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত অপেক্ষাকৃত কম মূল্যে সরবরাহ কৃত চাল, ডাল ,গম এবং অন্যান্য ভোগ্যপণ্য মজুদ করত: সেগুলো নিজ মালিকানাধীন পিকআপ ভ্যানে করে খুচরা ব্যবসায়ী ও পাইকারি বাজারে নুরজাহানসহ অন্যান্য কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে তা বাজারজাত করছে। যা ভোক্তাদের সাথে সম্পূর্ণ ভাবে অপরাধ জনক বিশ্বাস ভঙ্গের সামিল। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৪ মার্চ ২০২৩ইং চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন এলাকায় একটি খাদ্য গোডাউন এবং একটি পিকআপে রক্ষিত বিপুল পরিমান চোরাই পন্য জব্দসহ আসামী পারভেজ আলম (২৫), পিতা-মোঃ নুরুজ্জামান, সাং-খালপাড়, থানা-বন্দর, জেলা চট্টগ্রাম এবং মোঃ নুরনবী(১৯), পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং-বাড়াইল, থানা-বুড়িচং, জেলা কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবৎ সরকারি খাদ্য গুদামের চাউল অবৈধভাবে সংগ্রহ করে সরকারি খাদ্য গুদামের বস্তা পরিবর্তন করে নুরজাহানসহ অন্যান্য কোম্পানির লেবেল ও লোগো ব্যবহার করে পাইকারী ও খুচরা বাজারে বিক্রয় করে আসছে।