৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সূবর্নচরে দরিদ্র কৃষকের আড়াই হাজার করলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

প্রকাশিত মার্চ ৫, ২০২৩
সূবর্নচরে দরিদ্র কৃষকের আড়াই হাজার করলা গাছ কেটে দিলো দুর্বৃত্তরা

Manual4 Ad Code

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে মো. ফারুক নামে হতদরিদ্র এক কৃষকের আড়াই হাজার করলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

Manual8 Ad Code

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরজব্বার ইউনিয়নের চরজব্বার গ্রামে এ ঘটনা ঘটে। কৃষক মো. ফারুক বলেন, ‘আমার তো কারও সঙ্গে শত্রুতা নাই। কিন্তু করলা গাছের সঙ্গে কে এমন শত্রুতা করলো আমি জানি না।

Manual5 Ad Code

এক একর জমিতে পাঁচ লাখ টাকা খরচ করে আড়াই হাজার করলা গাছ রোপণ করেছি। অধিকাংশ গাছেই প্রচুর করলা ধরেছিল।’তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলাম। রাতে প্রথম তোলা এক মণ করলা নিয়ে বাজারে বিক্রি করেছি। কিন্তু রাতে সব গাছের গোড়া কেটে উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা।

Manual6 Ad Code

(শনিবার) সকালে এসে দেখি আমার সব শেষ। ক্ষেতের সব করলা গাছ নুয়ে পড়েছে। এ বছর ফলন ভালো হওয়ায় ১০ লাখ টাকার করলা বিক্রির আশা করেছিলাম৷ স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল মাওলা চৌধুরী বলেন, কৃষক ফারুক নিজের উপার্জিত সব অর্থ এই জমিতে ব্যয় করেছেন। এখন তার সব শেষ।

এ ধরনের ঘটনা এর আগেও এলাকায় ঘটেছে।অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি করছি। উপজেলা কৃষি কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, কে বা কারা ফারুকের করলা গাছ কেটে উপড়ে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি বিভাগ থেকে ওই কৃষককে কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করা হবে।

Manual5 Ad Code

জানতে চাইলে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।