২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সেনবাগে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৭০ হাজার টাকা অর্থদন্ড

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৩
সেনবাগে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৭০ হাজার টাকা অর্থদন্ড

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

মোজাম্মেল হক লিটন, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর সেনবাগে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে তিন ফার্মেসিকে ৭০ হাজার টাকা অর্থদন্ড করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ছাতারপাইয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়া। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছাতারপাইয়া বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় মাহি ফার্মেসির আমিনুল হককে ১০ হাজার টাকা, ফারুক ফার্মেসির ফারুক হোসেনকে ১০ হাজার টাকা ও সুনীল ফার্মেসির রানা দাশকে ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। অভিযানে সহযোগিতা করে জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী ও সেনবাগ থানার পুলিশ।

Manual2 Ad Code