১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সেনবাগে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৩
সেনবাগে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, চাচাতো ভাই গ্রেফতার

Manual5 Ad Code

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিয়ের প্রলোভনে চাচাতো বোনকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মো.জহিরুল ইসলাম রাফি (২০) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, তাকে পুলিশ উপজেলার উত্তর বীজবাগ গ্রাম থেকে গ্রেফতার করে।

Manual6 Ad Code

গ্রেফতার রাফি উপজেলার উত্তর বীজবাগ গ্রামের নুরুল হকের ছেলে।

Manual4 Ad Code

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আট মাস আগে কিশোরীকে তার চাচাতো ভাই রাফি কেউ ঘরে না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সর্বশেষ গত ১০ জানুয়ারি কিশোরীকে পুনরায় বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করে।

Manual8 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, পরে বিয়ের কথা বললে রাফি টালবাহানা শুরু করেন। বিয়ের জন্য বিভিন্ন ধরনের চাপ দেওয়া হলেও রাজি না হওয়ায় অবশেষে চাচাতো ভাইসহ তিনজনের বিরুদ্ধে গত বুধবার (৯ ফেব্রুয়ারি) সেনবাগ থানায় মামলা করে ভুক্তভোগী কিশোরী।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, এ ঘটনায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে।অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে বৃহস্পতিবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ধর্ষণের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual3 Ad Code