২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

ওয়াজ শুনে ফেরার পথে সিএনজি প্রাণ গেল বৃদ্ধের

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৩
ওয়াজ শুনে ফেরার পথে সিএনজি প্রাণ গেল বৃদ্ধের

Manual7 Ad Code

ওয়াজ শুনে ফেরার পথে সিএনজি প্রাণ গেল বৃদ্ধের

Manual1 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়াতে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে সিএনজি চাপায় এক মৃদ্ধের মৃত্যু হয়েছে।

Manual6 Ad Code

নিহত মো.আবদুল মোতালেব (৬৫) উপজেলার ৯নং বুড়িরচর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের গুল্লাখালী গ্রামের মৃত আবদুল ছোবহানের ছেলে।

Manual3 Ad Code

সোমবার (৬ ফেব্রুয়ারী) সকাল ৭টার দিকে উপজেলার চৌমুহনী টু চরছেঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের চৌমুহনী বাজারে একটি ওয়াজ মাহফিলে রাতভর ওয়াজ শুনেন বৃদ্ধ মোতালেব। এরপর সোমবার সকাল ৭টার দিকে সে ওয়াজের প্যান্ডেল থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে একটি সিএনজিতে উঠে। রাতভর নির্ঘুম থাকার কারণে চৌমুহনী টু চরছেঙ্গা সড়কে সিএনজি থেকে সে মাথা ঘুরে পড়ে যায়। তাৎক্ষণিক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual6 Ad Code

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।