১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে তিন দালাল আটক, পরে অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়

প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৩
চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে তিন দালাল আটক, পরে অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়

Manual5 Ad Code

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

Manual2 Ad Code

চট্টগ্রামের বাঁশখালী ভূমি অফিসে তিন দালালকে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাদের অর্থদণ্ড ও মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান।দণ্ডিত দালালরা হলেন- বাঁশখালী উপজেলার পূর্ব বড়ঘোনা গ্রামের হাজী আবু তাহেরের ছেলে মো. কমরুল আলম বাদশা (৫২), মনকিরচর গ্রামের আবু ছিদ্দিকের ছেলে বাহাদুর (৩৬) এবং বৈলছড়ি গ্রামের মৃত শফিউল কাদেরের ছেলে আমিনুল ইসলাম (৬৮)।সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান নগর বাংলা টিভিকে বলেন, দালাল ও হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিত করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। রোববার দুপুরে তিন দালালকে আটক ও জরিমানা করা হয়। সামাজিক বিচার বিশ্লেষণে প্রথমবার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code