২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

চট্টগ্রামে নারীর গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২৩
চট্টগ্রামে নারীর গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

Manual2 Ad Code

চট্টগ্রামে নারীর গোসলের ভিডিও করে ব্ল্যাকমেইল, যুবক গ্রেফতার

Manual4 Ad Code

রাসেল দাশ চট্রগ্রাম : আত্মীয়তার সূত্রে বাসায় গিয়ে গোপনে নারীর গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে আবু সুফিয়ান জুয়েল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সিটিটিসি ইউনিটের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে নগরীর বাকলিয়া এলাকার এক গৃহবধূর অভিযোগের ভিত্তিতে সোমবার (২৩ জানুয়ারি) লালখান বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিএমপির সিটিটিসি ইউনিটের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আসিফ মহিউদ্দীন জানান, ভুক্তভোগী নারীর আত্মীয় জুয়েল। স্বামীর অনুপস্থিতিতে বাসায় বেড়াতে গিয়ে জুয়েল গোপনে ওই নারীর গোসলের ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেটি দেখিয়ে নারীকে শারীরিক সম্পর্ক ও নগ্ন হয়ে ভিডিওকলে তার সঙ্গে কথা বলার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। বাধ্য হয়ে ওই নারী তার সঙ্গে ভিডিও কলে কথা বললে সেগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দেয় জুয়েল। পরে আবার সেগুলো দেখিয়ে কয়েক দফায় ২৫ হাজার টাকা আদায় করে। এডিসি আসিফ মহিউদ্দীন বলেন, প্রতিনিয়ত নানাভাবে ব্ল্যাকমেইলিং শুরু করে জুয়েল। অতিষ্ঠ হয়ে ওই গৃহবধূ বাকলিয়া থানায় জিডি করেন। এরপর আমাদের কাছে এসে অভিযোগ দেন। আমরা প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে জুয়েলকে গ্রেফতার করি। এরপর বাকলিয়া থানায় পর্নোগ্রাফি আইনে গৃহবধূর করা মামলায় জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Manual5 Ad Code