৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ভোলার চরশ্যামাইয়ার ২ ধর্ষক ক্রসফায়ারে নিহত

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯
ভোলার চরশ্যামাইয়ার ২ ধর্ষক ক্রসফায়ারে নিহত

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি :
ভোলার চরশ্যামাইয়ার ২ ধর্ষক ক্রসফায়ারে নিহত হয়েছে। ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। গেল রাত ২ টায় ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে চরশ্যামাইয়ার ধর্ষক মনজু ও আল আমিনের দুটি গুলিবিদ্ধ লাশ ভোলা সদর হাসপাতালে নেয়ে হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। উল্লেখ্য ঈদের চান রাতে মেহেদি দিতে গিয়ে ৬ষ্ঠ শেনীর ছাত্রীকে গণধর্ষন করে নিহতরা। গতকাল রাতে শেরে বাংলা হসপাতাল থেকে ধর্ষিতার বাবা জানান, ২২ টি সেলায়ের পরেও রক্ত বন্ধ হয়নি ভিকটিমের। প্রায় মৃত অবস্থায় বরিশালের হাসপাতালে রয়েছে ওই শিশু ভিকটিম। সদর থানার ওসি ছগির মিয়া জানান, গতকাল রাতে রাজাপুরের ৪ নং ওয়ার্ডে ২ দুই গ্রুপের বন্ধুক যুদ্ধের খবর পেয়ে পুলিশের একটি টহল টিম গেলে তাদের উপরও গুলি ছোড়ে ওই বন্দুকধারীরা। তাৎক্ষণিক পুলিশ গুলি চালায় ওই যুদ্ধরত বন্্ধুক ধারিদের উপর। এতে পুলিশের ৭ রাউন্ড রাইফেলের গুলি ও ৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ার পর পিছু হটতে থাকে যুদ্ধরত ২ গ্রুপ। তারা পূর্ব থেকে স্টার্ট করে রাখা ইঞ্জিন চালিত ট্রলার যোগে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ আহত অবস্থায় পাওয়া যায়। তাদেরকে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। সকালে এসে ষষ্ঠ শ্রেণির ছাত্রীর বাবা নিশ্চিত করেন লাশ দুটি হলো ধর্ষক মনজু ও ধর্ষক আল আমিনের। ঘটনা স্থল থেকে পুলিশ ১টি বন্ধুক ২ টি রাম দা ও ১ রাউন্ড তাজা গুলি ও ১ টি খোসা উদ্ধার করেন।

Manual3 Ad Code