৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চিত্রনায়িকা ববির ডেঙ্গুজ্বর

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯

Manual7 Ad Code

 

চিত্রনায়িকা ববির ডেঙ্গুজ্বর

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। হঠাৎ শরীরে জ্বর ও ব্যথা অনুভব করায় রক্ত পরীক্ষা করালে তার ডেঙ্গু ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শে বর্তমানে তিনি বাসায়ই চিকিৎসা নিচ্ছেন।

Manual3 Ad Code

ববির বন্ধু ও পরিচালক ইফতেখার চৌধুরী গণমাধ্যমকে জানান, ‘ববির রক্তের প্লাটিলেট এখন তিন লাখ ৪৫ হাজার। চিকিৎসক জানিয়েছেন, এটি যদি স্থিতিশীল থাকে কিংবা বাড়তে থাকে, তা হলে আর হাসপাতালে ভর্তি হতে হবে না। তবে কমতে থাকলে ভর্তি করা লাগতে পারে।’

Manual1 Ad Code

২০১০ সালে ইফতেখার চৌধুরী পরিচালিত ‘খোঁজ-দ্য সার্চ’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় ববির অভিষেক ঘটে। এর পর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেন তিনি।

Manual7 Ad Code