৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

যে কারণে বাদ পড়লেন আর্থার

admin
প্রকাশিত আগস্ট ১৪, ২০১৯

Manual3 Ad Code

যে কারণে বাদ পড়লেন আর্থার

বিশ্বকাপে ধরাশায়ী হয়েছে পাকিস্তান। সেমিফাইনাল খেলতে ব্যর্থ হয়েছে মিকি আর্থারের দল। বিশ্বকাপের পর পাকিস্তান দলে ছাটাই শুরু হয়। সেই কোপটা এসে লাগে কোচ আর্থারের গায়েও।

Manual4 Ad Code

সূত্র বলছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্রিকেট কমিটির একজন প্রভাবশালী সদস্য এবং বোর্ডের কয়েকজন কর্মকর্তা আর্থারকে নিশ্চিত করেছিলেন যে বিশ্বকাপ ব্যর্থতার পরও থাকছেন তিনি। এরপরই তার বিশ্বাস পোক্ত হয় যে, আরও দুই বছর সরফরাজদের কোচ থাকবেন তিনি।

Manual1 Ad Code

ওই সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, অনেকের কাছ থেকে নিশ্চয়তা পাওয়ার পর আর্থার অনেক আত্মবিশ্বাসী ছিলেন। এজন্য তিনি লাহোরে এসেছিলেন এবং চুক্তির মেয়াদ বাড়ানো হবে এমন আশা নিয়ে কয়েকটা দিন কাটিয়েছেন। কিন্তু পিসিবি যখন ঘোষণা দিলো যে তাকে আর তার সাপোর্ট স্টাফদের রাখবে না, তখন তিনি হতাশ ও বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন।

Manual3 Ad Code

পিসিবি সভাপতি এহসান মানি বোর্ডের প্রধান পৃষ্ঠপোষক ইমরানের সঙ্গে আর্থারের ব্যাপারে আলোচনা করেন। কিন্তু প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দেন, বিশ্বকাপের ব্যর্থতার পর আর্থারকে রাখার কোনো প্রশ্নই উঠে না। নতুন টিম ম্যানেজমেন্ট গঠন করা হবে।