১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

admin
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৩
কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

Manual6 Ad Code

 

মোজাম্মেল হক লিটন, চাটখিল (নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কন্যাকে (১৫) ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual6 Ad Code

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল দুপুরের দিকে উপজেলার বজরা ইউনিয়নের রাজারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Manual2 Ad Code

গ্রেফতারকৃত ওই বাবার নাম আবুল কাশেম (৪৮)। সে চাটখিল পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মৃত মজিবুল হকের ছেলে। ধর্ষণের ঘটনায় মেয়ে বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর মা দীর্ঘদিন প্রবাসে থাকায় তার বাবা এবং ছোট ভাই মিলে একটি ভাড়া বাড়িতে বসবাস করে থাকেন। রোববার দিবাগত রাত ১টার দিকে তার জন্মদাতা পিতা পূর্বের আরো কয়েকবার ধর্ষণের ন্যয় তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করার চেষ্টা করলে তার চিৎকার করে এলাকাবাসীর জড়ো হয়ে যায়।

পরে এলাকাবাসীর সহায়তায় থানায় গিয়ে মেয়ে বাদী হয়ে পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়উল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual4 Ad Code

ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।