১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলে রামায়ণপুরে বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৩
চাটখিলে রামায়ণপুরে বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষ

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার ২নং রামনারায়নপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বৈকুন্ঠপুরে, শনিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা ৩০মিনিটের সময় বিএনপি ও স্থানীয় জনতার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিএনপি ও স্থানীয় এলাকাবাসীর সংঘর্ষে বিএনপির কিছু ক্যাডারদের হামলায় ৩ জন এলাকাবাসী আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এরপরে স্থানীয় এলাকাবাসীর প্রতিরোধের মুখে বিএনপির ক্যাডারা পিচু হঠে ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করে বলে জানা যায়।

Manual2 Ad Code

এই বিষয়ে ২নং রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গোলাম মহিউদ্দিন জিন্নাহ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সাথে কথা বলে জানা যায় প্রায় চৌদ্দ বছর বিএনপি নেতা ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন এলাকায় আসে নাই জনগণের সুখ দুঃখের খোজ খবর নেয় নাই তাই হঠাৎ তার আগমনকে কেন্দ্র করে জনগণের মাঝে বিরাজমান ক্ষোভ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।