১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে নারীসহ গ্রেপ্তার-৮

admin
প্রকাশিত জানুয়ারি ৮, ২০২৩
সুন্দরগঞ্জে নারীসহ গ্রেপ্তার-৮

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

মোঃ ফিরোজ কবির সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় নারীসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে।

Manual7 Ad Code

জানা যায়, রবিবার বিকালে গ্রেপ্তারকৃত আসামীদেরকে আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের মৃত মুনছুর আলীর ছেলে নুর আলম (৫৫), মণিরামকাজী গ্রামের আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৪০), রামধন গ্রামের ব্যাপরী পাড়াস্থ মৃত আঃ ওয়াহেদের ছেলে জাহিদুল ইসলাম (৩৮), ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ রাজীবপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৪৮), জেলা সদরের খোলাহাটী গ্রামের সচীন চন্দ্র ওরফে রণজিৎ মহন্ত (৪৫), তারাপুর ইউনিয়নের লাটশালা গ্রামের সাকিব (২০), সোহেল রানা (৪৫) ও চন্ডিপুর ইউনিয়নের উজান বোচাগাড়ি গ্রামের বিউটি বেগম।

Manual5 Ad Code

গ্রেপ্তারকৃত নুর আলম, আনিছুর ও জাহিদুলেন বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। সাকিব হোসেন ও সোহেল রানার বিরুদ্ধে তিস্তা পাওয়ার প্ল্যান্ট প্রকল্পে দুর্ধর্ষ চুরির ঘটনায় ইতঃপূর্বে থানায় মামলা হয়।

Manual6 Ad Code

এদিকে, ২য় তিস্তাব্রীজ নির্মাণ প্রকল্পে চাঁদার দাবীতে বাঁধা প্রদান ও হুমকী প্রদরাশনের অভিযোগে বিউটি বেগমের বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, বিজ্ঞ আদালতের গ্রেপ্তারী পরোয়ানামূলে সচীন্দ্র ওরফে রণজিৎ মহন্ত ও মারামারী মামলায় আমিনুল ইসলামকে গ্রেপ্তার পূর্বক তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানিয়েছেন।