১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সমন্বিত উদ্যোগে হবে প্রবাসী শ্রমিক হাব

admin
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৩
সমন্বিত উদ্যোগে হবে প্রবাসী শ্রমিক হাব

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

শেখ তিতুমীর ঢাকাঃ প্রবাসী শ্রমিক হাব (প্রবাসী ডিজিটাল সেন্টার-ইডিসি) গঠন করা হবে সমন্বিত উদ্যোগে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এ উদ্যোগ নেবে বলেও পরিপত্রে জানানো হয়।

Manual4 Ad Code

এতে বলা হয়, সরকার প্রতিবছর ৩০ ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করেছে। আর এ তারিখকে জাতীয় প্রবাসী দিবস হিসেবে পালন বা উদ্‌যাপনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২২ সালের ৪ ডিসেম্বরের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরিপত্রে বলা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নেতৃত্বে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সমন্বিত উদ্যোগে প্রবাসী শ্রমিক হাব (প্রবাসী ডিজিটাল সেন্টার-ইডিসি) গঠন করবে।

Manual2 Ad Code

দেশের অভ্যন্তরে ডিজিটাল সেন্টার সম্প্রসারণের লক্ষ্যে সাব-পোস্ট অফিস স্থাপনের জন্য ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে স্থান বরাদ্দ করে পদক্ষেপ গ্রহণ করবে জেলা প্রশাসন।
পরিপত্রে আরও বলা হয়, এসব সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হলো।