৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে, নিহত ১

admin
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৩
সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর দোকানে, নিহত ১

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর দোকানে ঢুকে পড়ে। এতে বাহার উদ্দিন ওরফে মাঝি (৬০) নামের একব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দোকানের সামনে বসে থাকা তিনজন কাস্টমার গুরুত্বর আহত হন। আহতদের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

সোমবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেটে এই ঘটনা ঘটে।

নিহত বাহার উদ্দিন মাঝি উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামের মৃত আলী আজমের ছেলে।

স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানান,শীতের দিন হওয়ায় দোকানের বাহিরে কিছু লোক বসে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মহেন্দ্র নামের একটি ট্রাক্টর সোনাপুর থেকে চেয়ারম্যান ঘাটের দিকে যাচ্ছিল। ট্রাক্টরটি উপজেলার বৈরাগী রাস্তার মাথার দক্ষিণ পাশে মুন্সি মার্কেট এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সোনাপুর টু চেয়ারম্যান সড়ক সড়ক সংলগ্ন তৌহিদ স্টোরে ঢুকে পড়ে।

Manual3 Ad Code

এ সময় দোকানের সামনে বসে থাকা কাস্টমার বাহার উদ্দিন মাঝি ট্রাক্টর চাপায় ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুত্বর আহত হয় উপজেলার চর আমানউল্যাহ গ্রামের জামাল উদ্দিন (৩৮), চরকচ্ছপিয়া গ্রামের মো.দুলাল (৩৭) ও চরবাটা গ্রামের বাতান মিয়া (৭৫)। এ সময় চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায়।

Manual5 Ad Code

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েেছে। ঘটনার পর ট্রাক্টরের চালক ও চালকের সহযোগী পালিয়ে গেছেন। ট্রাক্টরটি আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।