২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

রাজপাট ইউনিয়ন ছাত্রলীগের আপত্তিকর কমিটির বিরুদ্ধে আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২২
রাজপাট ইউনিয়ন ছাত্রলীগের আপত্তিকর কমিটির বিরুদ্ধে আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদকঃ দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে গোপালগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগ রাজপাট শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কিন্তু সেই কমিটি নিয়ে উঠছে বিভিন্ন মতবাদ এবং গড়ে উঠেছে শতাধিক ছাত্রলীগ কর্মীদের আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ।

২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার ) বাংলাদেশ ছাত্রলীগের রাজপাট ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা দেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি- আজাদ হোসেন মৃধা এবং সাধারণ সম্পাদক- মাসুম শেখ।

Manual8 Ad Code

কমিটিতে নূর আলম মুন্সি (সভাপতি), সাকিব চৌধুরী (সাধারণ সম্পাদক)- সহ ষোলো (১৬) সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

Manual3 Ad Code

আজাদ হোসেন মৃধা (সভাপতি)এবং মাসুম শেখ (সাধারণ সম্পাদক) এর অনুমোদিত কমিটি

বিক্ষিপ্ত ছাত্ররা বিক্ষোভের কারন হিসেবে জানায়, উল্লেখিত কমিটিতে অযোগ্যদের রাখা হয়েছে এবং যোগ্য প্রার্থীদের তাদের যোগ্য স্থান থেকে বিরত রাখা হয়েছে। যারা আসলে ছাত্র নন (বিবাহিত), তাদেরকেও কমিটিতে রাখা হয়েছে।

এছাড়াও উল্লেখিত কমিটিতে কয়েকজনের বিরুদ্ধে জামায়াত শিবির, ছাত্রদল করার অভিযোগ পাওয়া যায়। এবং কয়েকজন নবীন ছাত্রদের কমিটির ভাইটাল পোস্টে রাখা হয়।

এর বিরুদ্ধে আজ সন্ধ্যা ৫ টার সময় দহিশাড়া, চৌরঙ্গী বাজারে শতাধিক ছাত্রলীগ কর্মীদের সম্মিলিত আন্দোলন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আন্দোলনে ছাত্ররা “টাকা খাওয়া কমিটি, মানি না, মানবো না” এই শ্লোগানকে ঘিরে মিছিল ও গাড়ির টায়ার পুড়িয়ে বিক্ষোভ চালায়।

জানা যায়, এই কমিটিতে অনেক দূর্নীতি ও অনিয়ম থাকায় অনুমোদিত কমিটির সিনিয়র সহ-সভাপতি মিজবা উদ্দিন,সালমান শেখ সহ আরও অনেকে তাদের পদ থেকে অব্যাহতি নেবেন। এবং এই কমিটির বিরুদ্ধে তারা নিন্দা ও প্রতিবাদ জানায়।

Manual2 Ad Code

মিজবা উদ্দিন জাতীয় সাপ্তাহিক অভিযোগ প্রিন্ট পত্রিকাকে জানায়, রাজনীতি একদিনের জন্য নয়, রাজনীতি সারাজীবন থাকবে। তবে এর মাঝে যারা এই রাজনীতি নিয়ে ছেলেখেলা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি আবেদন করছি। সেই সাথে যে কমিটির কোনো মৌলিক কোনো ভিত্তি নেই। সেই কমিটি থেকে আমি অব্যাহতি নিতে চাই।