২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নোয়াখালী সদরের ৩ ইউপির মধ্যে ২টি আওয়ামী লীগ ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

admin
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২২
নোয়াখালী সদরের ৩ ইউপির মধ্যে ২টি আওয়ামী লীগ ১ টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সদর উপজেলার ৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ২ টিতে আওয়ামী লীগ মনোনীত এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দিলদার ৫০০৪ ভোট পেয়ে, ৭নং ধর্মপুর ইউনিয়নে ছিদ্দিকুর রহমান ৭৫৮৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Manual8 Ad Code

এছাড়া উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আরাফাত ৪৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

Manual6 Ad Code

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩টি ইউনিয়নের ৩৮টি ভোটকেন্দ্রে ইভিএমে শান্তিপূর্ণ ভাবে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ সদস্যপদে ৯৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্যপদে ৬০ জনসহ মোট ১৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Manual1 Ad Code

ধর্মপুর ইউনিয়নে ৩১ হাজার ৭৫৬ জন, নোয়ান্নই ইউনিয়নে ২৫ হাজার ৮০৯ জন ও নোয়াখালী ইউনিয়নে ভোটাধিকার প্রয়োগ করছেন ২৬ হাজার ৫৭৫ জন ভোটার।