২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলের নোয়াখলায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২২
চাটখিলের নোয়াখলায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

Manual5 Ad Code

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর চাটখিলে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক কিশোরকে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

Manual1 Ad Code

গ্রেফতার আজিম উদ্দিন (১৭) উপজেলার নোয়াখলা ইউনিয়নের ইউনিয়নের সাংবাহুরা গ্রামের নাসির উদ্দিনের ছেলে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে অভিযুক্ত আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে,গতকাল বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেল পৌনে ৩টার দিকে ভুক্তভোগী শিশু বাড়ির পাশে মক্তবে আরবি প্রাইভেট পড়তে যায়। ওই সময় আজিম উদ্দিন তাকে মক্তবের টয়লটের ভিতরে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। পরে মক্তবের হুজুর ওই শিশুকে কাঁদতে দেখে তাৎক্ষণিক অভিযুক্ত আজিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Manual8 Ad Code

চাটখিল থানার উপপরিদর্শক (এসআই) মো.আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন,স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত যুবককে বুধবার বিকেল চাটখিল থানায় সোপর্দ করে। অভিযোগের সত্যতা পেয়ে এ ঘটনায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হবে।