২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

সকালে সভা বিকালে নির্বাচনের মাধ্যমে গঠিত চাটখিল প্রেসক্লাবের কমিটি বাতিলের দাবি

admin
প্রকাশিত ডিসেম্বর ২৮, ২০২২
সকালে সভা বিকালে নির্বাচনের মাধ্যমে গঠিত চাটখিল প্রেসক্লাবের কমিটি বাতিলের দাবি

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ যারা মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানুষকে নিয়মের বাণী শুনায়, তাদের নিজেদের মধ্যেই চলছে অনিয়ম। সকালে সাধারণ সভা, দুপুরে তফসিল, বিকালে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে চাটখিল প্রেসক্লাব।

নিয়ম বহির্ভূত পন্থা অবলম্বন করে কথিত নির্বাচনের মাধ্যমে গঠিত কমিটি বাতিলের দাবি জানিয়ে ২৭ শে ডিসেম্বর মঙ্গলবার, নোয়াখালী জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে চাটখিল ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত।

তিনি তাঁর আবেদনে বলেছেন, যারা এক সময় চাটখিল উপজেলা প্রতিনিধি হিসেবে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় কাজ করেছিলো, ১৯৯৩ সালে চাটখিল প্রেসক্লাব প্রতিষ্ঠার পর তারা এ ক্লাবের সদস্য হয়। পরবর্তীতে অনেকেই সাংবাদিকতা পেশা ছেড়ে, বিভিন্ন কাজকর্মে মনোনিবেশ করে। বর্তমানে চাটখিল প্রেসক্লাবের ৪ জন সদস্য চাটখিল থাকেন না। একজন সদস্য উপজেলা সমাজ সেবা অফিসে সরকারি চাকরিতে কর্মরত অবস্থা আছেন।

Manual4 Ad Code

এসব সদস্যরা ঢাকা ও নারায়ণগঞ্জে বসবাস করেন। বর্তমানে সাংবাদিকতা পেশার সাথে জড়িত নয়, এমন সদস্যরা গত ২৪ শে ডিসেম্বর সকালে অনুষ্ঠিত চাটখিল প্রেসক্লাবের সাধারণ সভায় হট্টগোল সৃষ্টি করে। পূর্ব পরিকল্পনা মোতাবেক দুপুরের তফসিল দিয়ে বিকালে নির্বাচনের আয়োজন করে।

চাটখিল প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ধারা ১২ মোতাবেক এরা প্রেসক্লাবের সদস্য পদে থাকতে পারেনা।

অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, চাটখিল প্রেসক্লাবের নতুন সদস্যদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত না করে, কথিত ভোটার তালিকা প্রকাশ করা হয়। আবেদনকারী তার আবেদনে চাটখিল প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

আবেদনের বিষয় জানতে চাইলে নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান পূর্বশিখার কাছে আবেদন প্রাপ্তির কথা স্বীকার করেন।

Manual4 Ad Code

এদিকে চাটখিল প্রেসক্লাবের একাধিক সদস্য পূর্বশিখা কে জানিয়েছেন, নিয়ম বহির্ভুত কথিত নির্বাচনের মাধ্যমে, গঠিত কমিটি বাতিলের বিষয়ে তারা আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। এই ব্যাপারে প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, গঠনতন্ত্র পরিপন্থী এই নির্বাচন তিনি ঠেকানোর চেষ্টা করেও নির্বাচন বন্ধ করতে পারেননি।

Manual6 Ad Code