১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন।

admin
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২২
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হলেন ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

২৪ শে ডিসেম্বর ২০২২ইং তারিখ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০.৩০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের ২২ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

প্রথম অধিবেশনের পর বিকাল ৩ টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিলরদের উপস্থিতিতে দ্বিতীয় অধিবেশন শুরু হয় । কাউন্সিলরদের সমর্থনে পুনরায় সভাপতি নির্বাচিত হন জননেত্রী শেখ হাসিনা এমপি. ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি.।

তাছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারক ফোরাম সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন।

Manual6 Ad Code

এর আগে তিনি ২১ তম জাতীয় সম্মেলনে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যকরী সদস্য, ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের জনসংখ্যা ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

এছাড়াও তিনি ১৯৮১ সালে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ও ১৯৯৩ সালে ২৪ শে ডিসেম্বর স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর প্রতিষ্ঠাকালিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্ণাঢ্য এই রাজনীতিবিদ কে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নির্বাচিত করায় সকল কাউন্সিলর ও ডেলিগেট মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual4 Ad Code