৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ইয়াবা ব্যবসায়ী সজন গ্রেফতার

admin
প্রকাশিত আগস্ট ১২, ২০১৯
নাগরপুরে ইয়াবা ব্যবসায়ী সজন গ্রেফতার

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

কেএম সুজন, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে ১৮ পিচ ইয়াবা সহ এস এম সজন মাহমুদ (২৫) কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ।

Manual2 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে, এসআই অশোক ভূষন সাহা সঙ্গীয় ফোর্স সহ গতকাল শনিবার ১১-০৮-১৯ ইং রাত ৯.৪৫ মিনিটে সদর উপজেলার ফাল্গুনী সিনেমা হলের দক্ষিণ পাশের “স” মিলে সামনের পাকা রাস্তার উপস্থিত হয়। ইয়াবা বিক্রির সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সজন পালানোর চেষ্টা করলে তখন তার দেহ তল্লাশি করে।এ সময় তার প্যান্টের পকেট থেকে পলেথিনে মোড়ানো গোলাপি রং এর ১৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ঐ চৌকস দলটি।
এ বিষয়টি নিশ্চত করে অফিসার ইনচার্জ (ওসি) আলম চাঁদ বলেন, উপজেলার বাবনাপাড়ার এস এম তারেক মাহমুদ এর ছেলে এস এম সজন মাহমুদ এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১০ (ক) ধারায় মামলা রুজু করে সজন কে বিজ্ঞ আদালতে প্রেরণ করে হয়।