১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

নীলফামারীতে জামায়াতের নায়েবে আমীরসহ সাতজন গ্রেপ্তার

admin
প্রকাশিত ডিসেম্বর ২৪, ২০২২
নীলফামারীতে জামায়াতের নায়েবে আমীরসহ সাতজন গ্রেপ্তার

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

মোঃতারাজুল ইসলাম ,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী পুলিশের বিশেষ অভিযানে শুক্রবারো(২৩ ডিসেম্বর) ভোরে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহ সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Manual2 Ad Code

পুলিশ জানায়, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. মো. শফিকুর রহমান ঢাকায় গ্রেপ্তার হবার পর এর প্রতিবাদে নাশকতামূলক দেশবিরোধী কর্মকান্ডের পরিকল্পনার জন্য নীলফামারী সদর উপজেলায় গোপন বৈঠক করছিল তারা।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবের আমীর সহ সাতজন নেতাকর্মীকে সদর উপজেলার কুখাপাড়া ও কচুকাটা ইউনিয়নের দুহুলী থেকে গ্রেপ্তার করা হয়। এরা হলো জামায়াতের জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, সদর উপজেলা ইউনিট সদস্য আব্দুল হান্নান, কচুকাটা ইউনিয়ন আমীর ও ইউপি সদস্য আব্দুল হাইসহ একই ইউনিয়নের নুরুল হুদা, ইসমাইল হোসেন, আতিয়ার রহমান আকালু এবং লোকমান হোসেন।

নীলফামারী সদর থানা ওসি আব্দুর রউপ সাংবাদিকদের জানান, বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হবে।

Manual6 Ad Code