১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

admin
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২২
চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Manual2 Ad Code

 

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ বিএসটিআই কুমিল্লা জোন মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে চাটখিল পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত করেছে।

Manual6 Ad Code

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লা জোনের ফিল্ড অফিসার শাহিদুল ইসলাম ও চাটখিল থানা পুলিশের একটি টিম।

Manual1 Ad Code

এসময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই এর অনুমোদন না থাকায় মোহাম্মদীয়া সুইটসের ১০হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় পূবালী হোটেলের ১০হাজার টাকা সহ মোট ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

Manual6 Ad Code