৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

জলঢাকায় বালু উত্তোলনের দায়ে ৭ জনের জেল।

admin
প্রকাশিত ডিসেম্বর ২০, ২০২২
জলঢাকায় বালু উত্তোলনের দায়ে ৭ জনের জেল।

Manual7 Ad Code

 

মোঃতারাজুল ইসলাম নীলফামারীর জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকায় বুড়িতিস্তা নদীর ব্রীজ সংলগ্ন ঘাটেরপাড়ে অবৈধভাব বালু উত্তোলনের অভিযাগে ৭ ব্যক্তিকে সাতদিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এসময় বালু বহন কাজে ব্যবহৃত বালু ভর্তি ট্রলি জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- সাইফুল ইসলাম (৩০), আতাউর রহমান (৩০), রফিকুল ইসলাম (৫৫), আনারুল (২৫), মিলন (২০), মাহবুবার রহমান (৩৫) ও ট্রলির মালিক জাহাঙ্গীর আলম (৪৫)। আটককৃতদের৫ জনের বাড়ী উপজেলার গোলমুন্ডা ইউনিয়নে এবং ড্রাইভার ও গাড়ীর মালিকের বাড়ী পার্শ্ববর্তী ডিমলা উপজেলার ঝুনাগাছচাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী এলাকায়।

Manual2 Ad Code

স্থানীয়রা জানায়, উপজেলার গোলমুন্ডা ঘাটেরপাড় এলাকায় ব্রীজের নিচে বুড়িতিস্তা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ২০ডিসেম্বর( মঙ্গলবার) দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) জিনাতুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।

Manual5 Ad Code

এ বিষয় নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) জিনাতুল ইসলাম জানান, আটককৃতদের ভ্রাম্যমান আদালতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় তাদর প্রত্যেককে বিনাশ্রম সাজা দেয়া হয়েছে। আটককৃত ট্রলির ব্যাপার আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Manual5 Ad Code