১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নওগাঁ শহরে সাংবাদিক হত্যার চেষ্টা৷

admin
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২২
নওগাঁ শহরে সাংবাদিক হত্যার চেষ্টা৷

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মহল্লার কেনাবেচা ডট কমের প্রোইটরের রাস্তা দখল করে বালি ফেলানো কে কেন্দ্র করে সাংবাদিক রাশেদ এর উপর বর্বর হামলা হয়েছে।রাশেদ সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে দৈনিক শিরোমনি পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন।

Manual2 Ad Code

রাস্তা থেকে বালি সরানো বিষয়ে কথা বলায় ‘কেনা বেচা ডট কম’র সত্বাধীকারী তার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এমনকি এক পর্যায়ে তিনি রাশেদকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এরপর রাত আনুমানিক ১১.০০ ঘটিকার আশে-পাশে তার লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা অস্ত্র সহিত (হকষ্টিক) দিয়ে রাশেদের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে এবং তিনি প্রান রক্ষার্থে হাট নওগাঁ প্রবাহ সংসদের প্বার্শের রাস্তা দিয়ে দৌড়ে পালাতে চাইলে, সন্ত্রাসীরা ঐ গলি রাস্তায় অন্ধকারে তাকে হত্যার উদ্দেশ্যে হকষ্টিক দিয়ে স্বজোরে এলোপাথারী মারতে থাকে।এক পর্যায়ে পার্শবর্তী মহসিন আলী নামক এক ব্যক্তি ও এক মহিলা বহু চেষ্টা করে তাকে প্রাণে রক্ষাকরে।

প্রবাহ সংসদের একজন সদস্য সাজ্জু ভাই বলেন তখন অন্ধকার ছিল। তবে ছেলেটিকে নির্মমভাবে মারা হয়েছে।

বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন এর সাধারন সম্পাদককের উপর হামলার তীব্র নিন্দা সাংবাদিকরা করতে থাকেন এবং সদর থানার ওসিকে মুঠোফোনে জানান মামলা হয়েছে।

তদন্তকারী কৰ্মকৰ্তা সাকলাইন বলেন,খুব শীগ্রই আসামীদের ধরা হবে।সদর থানার একটি ফোর্স আসামীদের বাড়িতে তদন্তের জন্য গিয়ে তালা ঝোলানো দেখে ভেতরে ঢোকার চেষ্টা করেনি। আমরা তৎপর আছি আসামীদের ধরার ব্যাপারে।

Manual3 Ad Code

বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি ও সদস্য সচিব ঘটনার নৈপথ্যে কারা আছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Manual7 Ad Code