২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

সেনবাগে ডাকাতির প্রস্ততিকালে ২ ডাকাত সদস্য আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০২২
সেনবাগে ডাকাতির প্রস্ততিকালে ২ ডাকাত সদস্য আটক

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ উপজেলায় ডাকাতি সংঘটনের প্রস্তুতিকালে ডাকাতির ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাপাতিসহ দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

Manual3 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ থানার এসআই/বদিউল আলম সেনবাগ ডমরুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি লোহার কাটার দুইটি প্লাস্টিকের হাতলযুক্ত চাপাতি, একটি স্টিলের হাতলযুক্ত চাপাতি, একটি প্লাস্টিকের হাতলযুক্ত ছোরা, দুইটি কাটার প্লায়ার্স, একটি স্টিলের রেঞ্জ, একটি গাড়ির চাকা খোলার হুইল রেঞ্জ, একটি হাতুড়ি, তিনটি লোহার রড, তিনটি স্ক্রু ডাইভার, একটি প্লাস্টিকের হাতলযুক্ত কাটার, একটি শাবল, একটি লোহার কোরাবাই, একটি লোহা কাটার হেস্কু ব্লেড ও একটি স্কচটেপ মোড়ানো হাতলযুক্ত বাই-সাইকেলের চেইনসহ আটক করা হয়।

Manual3 Ad Code