১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

খায়েরুল আনাম চৌধুরী সেলিম নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত, সাধারণ সম্পাদকের পদ স্থগিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২২
খায়েরুল আনাম চৌধুরী সেলিম নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত, সাধারণ সম্পাদকের পদ স্থগিত

Manual2 Ad Code

 

Manual7 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সোমবার (০৫ ডিসেম্বর) ২০২২ইং, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ খায়েরুল আনাম চৌধুরী সেলিম। সাধারণ সম্পাদক পদ আপাতত স্থগিত রাখা হয়েছে। জানাগেছে, অধ্যক্ষ খায়েরুল আনাম চৌধুরী সেলিম সভাপতি ও এডভোকেট শিহাব উদ্দিন শাহিনকে সাধারণ সম্পাদক করার প্রক্রিয়ায় অগ্রসর হয়েছিল কেন্দ্রীয় নেতারা। জেলা আওয়ামী লীগের সম্মেলনে একরামুল করিম চৌধুরী এমপি, শহীদুল্লাহ খান সোহেলের পক্ষে অবস্থান নেন। তিনি তার বক্তব্যে বলেন, সাধারণ সম্পাদক হওয়ার দাবিদার সোহেল। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তিনি জোর দাবি জানান সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ একরামুল করিম চৌধুরী এমপি কে সাধারণ সম্পাদক নির্বাচিত করতে চাইলে, তিনি এ পদ নিতে অনিহা প্রকাশ করেন। এ পরিস্থিতিতে আপাতত সাধারণ সম্পাদকের পদ স্থগিত রাখা হয়েছে। একরামুল করিম চৌধুরী এমপি সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে রাজি হলে, তাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হবে। শেষ পর্যন্ত তিনি এ পদে না আসলে সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হতে পারে।

Manual2 Ad Code