১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নেত্রকোনা জেলায় আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২২
নেত্রকোনা জেলায় আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত

Manual4 Ad Code

 

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ২ ঘটিকায় ঐতিহাসিক মোক্তার পাড়ার মাঠের মুক্তমঞ্চে নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মতিয়র রহমান খানের সভাপতিত্বে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় সম্মেলন উদ্বোধন করেন আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক।

Manual3 Ad Code

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, প্রধান বক্তা হিসাবে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি, সম্মানিত অতিথি হিসাবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও মাননীয় কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, বিশেষ অতিথি বক্তা হিসাবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম এমপি, শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সম্মানিত সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ রেমন্ড আরেং, সঞ্চালনায় ছিলেন নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি এবং নেত্রকোণার সিংহপুরুষ খ্যাত প্রয়াত নেতা ফজলুর রহমান খান এমপি কন্যা ও মহিলা সংরক্ষিত আসনের – ৩১৭ সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী সহ নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ের সকল নেতাকর্মী এবং নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি প্রবীণ রাজনীতিবিদ, জেলা বার কাউন্সিলের বার বার নির্বাচিত সভাপতি নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদক, বর্তমান জিপি জননেতা এডভোকেট আমিরুল ইসলাম কে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা, নেত্রকোণা সরকারী কলেজের ভিপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ৭৫ এর পর আমার চোখে জননেত্রী ও বারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত এত উদার, সৎ ও এত সাহসী, ভালো মানুষ একজনও নেই।

Manual3 Ad Code

তিনি আরো বলেন, ১৫ আগষ্টের কুশিলব ছিলেন জিয়াউর রহমান। আর বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টির উৎস হলো হাওয়া ভবন। সারা বিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি থাকলেও বাংলাদেশে তা হবে না বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনা হাতে ক্ষমতা আছে বলেই বাংলাদেশ নিরাপদ রয়েছে। জনগনকে নিরাপদ রাখতে আগামীতেও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ।

Manual8 Ad Code

মির্জা ফখরুল ইসলাম কে তিনি হুশিয়ারী উচ্চারণ করে বলেন, নেত্রকোণায় এসে দেখে যান সম্মেলনে মানুষের ঢল কাকে বলে। আওয়ামী লীগ জনগনের দল। আওয়ামীলীগের শেঁকড় অনেক গভীরে পতিত। কয়েকটি সমাবেশ করে বিএনপির নেতারা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিঁছড়ে নামানোর হুমকি দিচ্ছে। এই মুহুর্তে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে দলীয় নেতা-কর্মীদের পরামর্শ দেন।

Manual8 Ad Code