৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

ফরিদপুর নগরকান্দায় আধিপত্য কে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ। নিহত ২ জন আহত ১১জন।

admin
প্রকাশিত আগস্ট ১০, ২০১৯
ফরিদপুর নগরকান্দায় আধিপত্য কে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষ। নিহত ২ জন আহত ১১জন।

Manual7 Ad Code

শোভা রাণী বিশ্বাস,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর নগরকান্দায় পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত গুলি চালালে দুইজন নিহত এবং ১১ জন আহত হয়।আহতদের ফরিদপুর ও নগরকান্দায় হাসপাতালে ভর্তি করা হয়।শনিবার বেলা ৪ টার দিকে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর পরিবারের সাথে ঐ একই গ্রামের মোসলেম মাস্টারের পুত্র হানিফ ও হাসানের পূর্ব শত্রুতা চলে আসছিল।ঘটনার দিন চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর পরিবার মিলে কুরবানির বিষয়ে আলাপ করছিল হঠাৎ হানিফ ও হাসান ক কাপড়ে মুখ বেঁধে কালো গ্লাসওয়ালা মাইক্রোতে এসে অতর্কিত গুলি করে।২ জন মারা যায় এবং ১১জন আহত হয়।
নিহতরা হলেন রওশন আলি(৫২)এবং তুহিন(২৪)।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।
ফরিদপুর জেলার এস পি স্যার জনাব গোলাম মোঃ আলিমুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ জামাল পাশা তৎক্ষনাৎ ঘটনাস্থল পরিদর্শন করেছে।