১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

অসামাজিক কার্যকলাপ, আটক ১০

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২২
অসামাজিক কার্যকলাপ, আটক ১০

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

চট্টগ্রাম: নগরের দক্ষিণ পতেঙ্গা এলাকা থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে চার পতিতা ও ছয় খদ্দেরসহ ১০ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) দিবাগত রাতে এসএপিএল পার্কিং এর বিপরীত পাশে চরপাড়া সী-বিচ এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হলেন- জান্নাতুল ইসলাম (১৯), বিউটি দাস (২০), জোসনা বেগম প্রকাশ মনি (৩০), মিতু (১৯), লিজা আক্তার (১৮), সালমা আক্তার (২৫), মো.হাসান শেখ (৩২), মো.মিজান (২৮), মো. সোহেল (১৪) ও মো. হুমায়ুন (৩০)।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কর্ণফুলী জোনের সিনিয়র সহকারী কমিশনার মো.আরিফ হোসেন সাপ্তাহিক অভিযোগ কে জানান, পতেঙ্গা পর্যটন এলাকা হওয়ায় নানা শ্রেণি ও পেশার মানুষ বসবাস করে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে চরপাড়া সী-বিচ এলাকায় অভিযান চালিয়ে চার পতিতা ও ছয় খদ্দেরসহ দশজনকে আটক করা হয়েছে। পর্যটন এলাকার সৌন্দর্য রক্ষায় এবং যুব সমাজের সামাজিক ও নৈতিক অবক্ষয় রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

Manual7 Ad Code