৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০২২
গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন

Manual8 Ad Code

গাজীপুরে কম্পোজিট কারখানায় আগুন

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

Manual1 Ad Code

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড কারখানার একতলা ভবনে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Manual4 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর বেলাল আহমেদ বলেন, তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্তের পর তা বলা যাবে।