১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গাজীপুরে ওএমএসের ৩০০ বস্তা চাল জব্দ, আটক ২

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২২
গাজীপুরে ওএমএসের ৩০০ বস্তা চাল জব্দ, আটক ২

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

হামিদ আল মামুন রানা গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন চত্বর বাজার এলাকায় একটি দোকান থেকে ৩০০ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। এঘটনায় ওই দোকান মালিক ও কর্মচারীকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

আটক শিমুলতলী এলাকার বাসিন্দা ও দোকান মালিক সাইফুল ইসলাম স্বপন (৩৭) এবং তার দোকানের কর্মচারী আফজাল হোসেন।

সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে চাল জব্দ এবং ওই দুইজনকে আটক করে।

Manual7 Ad Code

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে চত্বর বাজার এলাকায় একটি দোকানে অভিযান চালানো হয়। এসময় ওই দোকান থেকে ওএমএসের ৩০০ বস্তা চাল জব্দ করা হয়। পরে দোকান মালিক ও কর্মচারীকে আটক করা হয়েছে। তবে কত কেজি চাল তা তাৎক্ষণিক পরিমাপ করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।