১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

admin
প্রকাশিত নভেম্বর ৬, ২০২২

Manual7 Ad Code

 

নিজস্ব প্রতিবেদকঃ গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রি বন্ধ থাকবে। এ মোবাইল ফোন অপারেটরের নতুন সিম বিক্রিতে গত জুনে নিষেধাজ্ঞা দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আজ রবিবার পুরাতন সিম বিক্রিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

আজ মোবাইল অপারেটরদের সেবার মান পরিমাপের জন্য নতুন ও অত্যাধুনিক কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) বেঞ্চমার্কিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এ তথ্য জানান।

Manual1 Ad Code

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘সেবার মান নিশ্চিত না করা পর্যন্ত গ্রামীণফোন নতুন কোন গ্রাহক তৈরি করতে পারবে না। তাদের পুরাতন সিম বিক্রির সুযোগে নতুন গ্রাহক তৈরি হচ্ছিল। সেবার মান উন্নত না করতে পারলে গ্রামীণফোন নতুন কোন গ্রাহকই তৈরি করতে পারবে না।’

Manual6 Ad Code

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার সাপ্তাহিক অভিযোগ পএিকা কে বলেন, ‘গ্রাহকদের চাহিদার কারণে প্রাক-অনুমোদিত নম্বর বিক্রির অনুমতি দেওয়ার আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়ন্ত্রক সংস্থা আজ গ্রামীণফোনের সিম বিক্রির ওপর আবারও নিষেধাজ্ঞা দিয়েছে।’

গ্রাহকদের পক্ষ থেকে, গ্রামীণফোন এই সিদ্ধান্তে গভীরভাবে মর্মাহত, আমরা বিশ্বাস করি যে এটি দেশের ডিজিটালাইজেশন এজেন্ডার জন্য এবং গ্রাহকদের স্বাধীনতার পরিপন্থি বলেও জানান তিনি।

Manual7 Ad Code