২২শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই রমজান, ১৪৪৭ হিজরি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৯

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২২
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৯৯

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

শেখ তিতুমীর ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৯৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শুক্রবার (৪ নভেম্বর) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual5 Ad Code

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৪৪.১ গ্রাম হেরোইন, ১৫৫ বোতল ফেনসিডিল, ১০৬ কেজি ৯১০ গ্রাম গাঁজা, ১২৮৪৪ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ, ৮৪ বোতল বিদেশি মদ ও ২২টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (৪ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭৫টি মামলা হয়েছে।