২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২২
রাজধানীতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ৪৬

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

প্রধান প্রতিবেদক ঢাকা : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৭৯৯৬ পিস ইয়াবা, ১৭ কেজি ৯৫ গ্রাম গাঁজা, ১৩২.৫ গ্রাম হেরোইন, ১ বোতল বিদেশি মদ ও ৩ গ্রাম আইস উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (২২ অক্টোবর) সকাল ছয়টা থেকে রোববার (২৩ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা হয়েছে।

Manual5 Ad Code