৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়ন জেলা দলকে সংবর্ধনা

admin
প্রকাশিত আগস্ট ৮, ২০১৯
আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়ন জেলা দলকে সংবর্ধনা

Manual8 Ad Code

আব্দুল করিম চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ-

Manual5 Ad Code

অল ইন্ডিয়া সেইশিনকাই শিতো-রিউ কারাতে দো ফেডারেশন আয়োজিত ভারতের নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত পঞ্চম আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলা কারাতে দল অভাবনীয় সাফল্য অর্জন করায় বৃহস্পতিবার (৮ আগস্ট) চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। চট্টগ্রাম জেলা দলের ১৯ জন প্রতিযোগী ১৪টি ইভেন্টে অংশগ্রহন করে ৫টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১৯টি ব্রোঞ্জ পদক অর্জন করে দেশ তথা চট্টগ্রামের জন্য সম্মান বয়ে আনে। কোন আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় এটি চট্টগ্রামের সর্বোচ্চ অর্জন।
সংবর্ধনা অনুষ্ঠানে সিজেকেএস যুগ্ন সম্পাদক শাহাজাদা আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহসভাপতি ও বান্দরবন পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এছাড়া আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম লেদু, সিজেকেএস সহসভাপতি হাফিজুর রহমান, যুগ্ন সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফসহ সিজেকেএসের কাউন্সিলরবৃন্দ প্রমুখ।

Manual6 Ad Code