২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সোনাইমুড়ী কুখ্যাত মাদক চোরাকারবারি সহ গ্রেফতার-৪

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২১, ২০২২
সোনাইমুড়ী কুখ্যাত মাদক চোরাকারবারি সহ গ্রেফতার-৪

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ সোনাইমুড়ী থানা এলাকার কুখ্যাত মাদক চোরাকারবারি শাহাদাত হোসেন প্রকাশ দুদু (৩৫) কে গত সোমবার রাতে থানা পুলিশ গ্রেফতার করেছে। এসময় তার কাছ থেকে ০৪কেজি গাঁজা, ২৮বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। এই ব্যাপারে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। এছাড়া সোনাইমুড়ি থানার বিভিন্ন মামলায় আরো ৩জনকে পুলিশ গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হচ্ছে- জয়ানল আবেদীন, ফয়েজ আহম্মদ ও মো. আবুল কাশেম।

Manual4 Ad Code

থানার ওসি হারুন অর রশিদ জানান, গ্রেফতারকৃত আসামীদের গতকাল (মঙ্গলবার) বিকেলে আদালতে প্রেরন করা হয়েছে।