২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে সফর, ১৪৪৮ হিজরি

টাংগাইলের নাগরপুরে মোবাইলে ফোনে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

admin
প্রকাশিত আগস্ট ৩০, ২০২২
টাংগাইলের নাগরপুরে মোবাইলে ফোনে ডেকে নিয়ে ব্যবসায়ীকে হত্যা

Manual4 Ad Code

মোঃ শফিকুল ইসলাম সবুজঃ টাংগাইলের নাগরপুরে মোবাইলে ডেকে নিয়ে গুরু ব্যবসায়ী জুলহাস (৩৮) কে হত্যা করে ডোবায় ফেলে যায় দুর্বৃত্তরা। সোমবার ২৯/০৮/ ২২ ইং দিবাগত রাতে নাগরপুর উপজেলার সহবত পুর ইউনিয়ন এর সারাংপুর গ্রামে এ হত্যাকান্ড ঘটে। নিহত জুলহাস মৃত্যু সারাংপুর এর বারেক মিয়ার ছেলে। মঙ্গলবার (৩০ আগষ্ট) ঘটনাস্থল থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ । নিহত জুলহাসের এর স্ত্রী জানান,রাত্রি ১১ টায় মোবাইলে ফোন আসলে ঘর থেকে যায় জুলহাস রাতে আর বাড়ি আসেনি সকালে বাড়ির পাশের ডোবায় জুলহাসে মরদেহ পরে থাকতে দেখে থানায় খবর দেয়। নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।