৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কবিতা—পরিমিত বর্ষণ

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২২
কবিতা—পরিমিত বর্ষণ

Manual6 Ad Code

পরিমিত বর্ষণ
শহিদুল ইসলাম লিটন
——————————-
বৃষ্টি তুমি বিধাতার পক্ষ থেকে মোদের জন্য রহমত স্বরপ
তোমার বর্ষণে প্রকৃতি ফিরে পায় তার চিরচেনা রুপ
তোমার পরশে মাটি ফিরে পায় নতুন এক প্রাণ
শক্ত মাটির জীবন স্নাত করে বৃষ্টি মাটিকে দেয় প্রাণ।

Manual5 Ad Code

বৃষ্টি তোমার পরশে দুর হয় গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ
হৃদয়ে আসে অনাবিল শান্তি
নিদ্রায় কখন কেটে যায় অলস দুপুর
মনে আসে এক অনুপম প্রশান্তি
আকাশের বুক চিরে বৃষ্টি যখন নামে অজস্র ধারায়
খোদার কাছে তখন প্রাণপণে করি প্রার্থনা বারিবর্ষনে জীবন থেকে মোদের সুখ টুক যেন হারিয়ে না যায়।

Manual5 Ad Code

সুখ দুঃখের মাঝে মোদের জীবন যাপন
সর্বদা থাকিও প্রভু হয়ে মোদের আপন
এই সময়ে প্রকৃতির রাজ্যে কেয়া কদম জুই ফুল ফুঁটে
শত অপরাধী হলেও তোমার দয়া যেন ভাগ্যে মোদের জুঁঠে।
দয়াময়ের প্রার্থনায় মত্ত থেকে জগতে সৃষ্টি করতে চাই সুন্দর আবহ
বৃষ্টির রহমতের ধারা যেন হৃদয়ে আনে অফুরন্ত প্রাণের প্রবাহ
বৃষ্টি সংযত হও তুমি করো পরিমিত বর্ষণ
তোমার বর্ষণ যেন হয় মোদের জন্য চিত্তের আকর্ষণ।

Manual6 Ad Code