৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

“আমি শ্রাবণের মেয়ে”  (মৌসুমী ডিংগাল)

admin
প্রকাশিত জুলাই ১৯, ২০২২
“আমি শ্রাবণের মেয়ে”  (মৌসুমী ডিংগাল)

Manual8 Ad Code

“আমি শ্রাবণের মেয়ে”

Manual1 Ad Code

                          (মৌসুমী ডিংগাল)


আষাঢ় ফুরোলেই শ্রাবণ আসে
বলছে বাংলা মাস;
চাষীর মুখে ফোটে হাসি
শুরু নতুন চাষ।

Manual3 Ad Code

আকাশ গাঙে মেঘের সাঁতার
কাঁদছে দিন রাত;
সব হারিয়ে নিঃস্ব সে আজ
শূন্য তার হাত।

দু’চোখে তাই প্লাবন নামে
জীবন বুঝি ভুল;
স্রোতের পালে এদিক ওদিক
নেই যে তার কূল।

অবাক চোখে নীল আকাশে
দাঁড়িয়ে থাকি চেয়ে;
শ্রাবণ যেন আমার মায়ের মতো
আমি শ্রাবণের মেয়ে।

Manual2 Ad Code

*কলমে মৌসুমী ডিংগাল
কবিতাটি পড়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই,,

Manual2 Ad Code

🌹কৃতজ্ঞতা এক আকাশ 🌹