৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

কবিতা—বাংলা আমার

admin
প্রকাশিত জুলাই ৩, ২০২২
কবিতা—বাংলা আমার

Manual6 Ad Code

বাংলা আমার
বিধানেন্দু পুরকাইত

বাংলা এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে গায়
জন্ম থেকে কৈশোর ছেড়ে জীবনের সন্ধ্যায়
বাংলা আমার হৃদয়ের কাছে সরস্বতী নদী
নিয়ত যাপন বাংলার বুকে ব্রাত্য করেছ যদি।

Manual6 Ad Code

বাংলা আমার রক্তের কণা জননীর ক্রোড়স্নেহ
মৃত্যুর মুখে বাংলার জল একফোঁটা মুখে দিও
আমার বোনের মৃত্যুর পরে বাংলায় কেঁদেছিল
আত্মীয় যারা অনাত্মীয় বাংলার ফুল দিল।

Manual4 Ad Code

বাংলা আমার স্বর্গ চেতনা কিংবা আল্লা ধাম
কিশোর কিশোরী প্রেমের অনলে বাংলায় বদনাম
বাংলায় কথা বাংলায় গান কিংবা কবিতা লিখি
বাংলা আমার জননী এবং জীবনের স্বরলিপি।
——
আই-২৬, টেগোর পার্ক
থানা-কসবা
কলকাতা-৭০০০৩৯
ফোন-৯৭৪৮৭৮৬৬৩৬

Manual8 Ad Code