৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

কবিতা – প্রকৃতির লাবণ‍্য

admin
প্রকাশিত জুলাই ২, ২০২২
কবিতা – প্রকৃতির লাবণ‍্য

Manual8 Ad Code

কবিতাপ্রকৃতির লাবণ‍্য
কলমে – তাপস কুমার বর
তারিখ – ০৩.৬.২২
______________________

আমি সুগন্ধি বাতাসে হারিয়ে গেছি
তোমার শিকল বাঁধা ঘরে।
আমাকে মুক্ত বাতাস প্রাণ দিয়েছে
মহুয়া ফুলের বনে।
ফিঙ্গে টিয়া গান ধরেছে
জীবন সাম্রাজ‍্যে।
মিষ্টি ঘাসের আলতো স্পর্শে
প্রেম দিয়েছো মনে।

কবির কলমে তোমায় ধরেছি
বিভূতির সমাবর্তনে।

Manual3 Ad Code

ফুল পরীরা গান ধরেছে
বন সাম্রাজ‍্যে।
হারিয়ে গেছি প্রকৃতির রঙে
বিশ্বরূপ দর্শনে।
একদিন আমি বাউল হবো
তোমার মোহিত লাবণ‍্যে।

Manual1 Ad Code

একদিন আমার দেব দাসত্বে
তোমায় রাখবো প্রেমসাগরে!

Manual3 Ad Code

তাপস কুমার বর
গঙ্গাসাগর

Manual6 Ad Code