২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে শ্রমিক নিহত, সড়ক অবরোধ-বাসে আগুন

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২১
গাজীপুরে শ্রমিক নিহত, সড়ক অবরোধ-বাসে আগুন

Manual5 Ad Code
গাজীপুরে শ্রমিক নিহত, সড়ক অবরোধ-বাসে আগুন

শেখ তিতুমীর গাজীপুর থেকে : গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় বাস চাপায় কারখানার শ্রমিক নিহতের জেরে মহাসড়ক অবরোধ ও বাসে অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা।

Manual7 Ad Code

সোমবার (০৪ অক্টোবর) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত হলেন- ময়মনসিংহের মুক্তাগাছা থানা এলাকার আরিফ হোসেন (২০)। তিনি ভোগড়া এলাকার আলিফ ক্যাজুয়েল ওয়্যার লিমিটেড কারখানার সুয়িং অপারেটর ছিলেন।

Manual1 Ad Code

পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, দুপুরে খাওয়া শেষ করে আরিফ হোসেন কারখানায় যাচ্ছিলেন। কারখানার সামনে পৌঁছালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় দ্রুত গতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরিফ হোসেন মারা যান।

Manual4 Ad Code

বাসটি রেখেই চালক পালিয়ে যায়। শ্রমিক নিহতের খবর পেয়ে ওই কারখানার শ্রমিকরা  ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও এলাকাবাসী বাসের আগুন নেভায়। এ সময় শ্রমিকরা নিহত আরিফ হোসেনের  ক্ষতিপূরণ এবং এর বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকে।
পরে পুলিশের আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

Manual4 Ad Code

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ  কমিশনার বরকত উল্লাহ খান শ্রমিকদের দাবি পূরণের আশ্বাস দিলে তারা  অবরোধ তুলে নেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।