২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

একদিনে হাসপাতালে ১৬৫ ডেঙ্গু রোগী

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২১
একদিনে হাসপাতালে ১৬৫ ডেঙ্গু রোগী

Manual8 Ad Code

একদিনে হাসপাতালে ১৬৫ ডেঙ্গু রোগী

Manual4 Ad Code

নাসরিন আক্তার রুপা ঢাকাঃ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৬৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

শুক্রবার (১ অক্টোবর সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ১৬৫ জন। এর মধ্যে ঢাকাতে ১৪১ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ২৪ জন।

Manual2 Ad Code

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২০৯ জন রোগী ভর্তি রয়েছেন।

Manual4 Ad Code

চলতি বছর ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার ৩৬২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩১৯ জন রোগী। এ বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ জনের।

Manual4 Ad Code