৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ভুলে যেও তুমি এই আমাকে – শেখ তিতুমীর আকাশ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২১
ভুলে যেও তুমি এই আমাকে – শেখ তিতুমীর আকাশ

Manual7 Ad Code

ভুলে যেও
তুমি এই আমাকে –
———শেখ তিতুমীর আকাশ।

সত্যিই একদিন আমি চলে যাবো,
সেদিন একবার শুধুই দেখে যেও—
এ ছাড়া আর কিছুই চাইনা প্রিয় ৷।

Manual1 Ad Code

মনে রেখো না তুমি যেও ভুলে যেও
তোমাকে লিখা যত গান কবিতা তুলে নিও
তুমি মনে রেখো না আর খুনসুটি গুলো ৷।

এ জন্মে সাধ সবই অপূর্ণই থেকে গেলো
তবু পরজন্মে তুমি আমারই থেকো
এ পাওয়াই যে অনেক পাওয়া শুধু মনে রোখো।।

Manual3 Ad Code

ভুলেও তুমি রেখ না,কোন পুরনো চিঠি,
উড়িয়ে দাও বারোয়ারি আকাশে!
ভুলে যেও আমি ছিলাম কোন দিন তোমার পাশে।।

ভুলে যেও তুমি আমার অলস স্পর্শ,
তোমার রোমকূপের অবস অনুভূতি..
ভুলে যেও অতীতের রূপকথার কবিতা আবৃত্তি।।

Manual2 Ad Code

প্রিয় গলে না হোক সমাধিতে ফুল দিও,
জাতি,কুল,মান সব না হয় গেলো –
তবুও মোর একবার সমাধিতে ফুল দিও।।

Manual2 Ad Code