৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

কাপাসিয়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২১
কাপাসিয়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

Manual6 Ad Code
কাপাসিয়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার গোঁসাইগাঁও মাঝিরঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে ফাইজ উদ্দিন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত ৩০ আগস্ট নিখোঁজ হন তিনি।

Manual2 Ad Code

শুক্রবার (৩ সেপ্টেম্বর) কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েত কবীর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ফাইজ গাজীপুরের শ্রীপুর উপজেলার উজিলাবহ এলাকার বোরহান উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

জানা যায়, ফাইজ গরুর বেপারী ছিলেন। ব্যক্তিগত কাজে গত ৩০ আগস্ট ময়মনসিংহে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন তিনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ধারণা করা হচ্ছে গত দুই-তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

এসআই এনায়েত কবীর বাংলানিউজকে জানান, নদীতে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। রাতে ঘটনাস্থলে গিয়ে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পিতা ও ভাই মরদেহ শনাক্ত করেছেন।

Manual6 Ad Code

তিনি আরও জানান, মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ — সেপ্টেম্বর ৩, ২০২১।