৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

কাশিমপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি

admin
প্রকাশিত আগস্ট ৩, ২০১৯
কাশিমপুরে শিক্ষকের বাড়িতে ডাকাতি

Manual5 Ad Code

 

গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সারদাগঞ্জ আয়নাল মার্কেট এলাকায় এক প্রথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ আগষ্ট) দিবাগত রাত ২ টার দিকে মোঃ সাইদুর রহমানের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল নগদ ৯৫ হাজার টাকা এবং ৭ ভরি স্বর্ণের অলঙ্কার নিয়ে যায়।
ভোক্তভুগী শিক্ষক সাইদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে আনুমানিক ২টার দিকে আমার বাড়ীর পিছনের গেটের তালা ভেঙে প্রবেশ করে ডাকাতদল। এরপর বারান্দার গেটের তালা ভেঙে পকেট রুম দিয়ে আমার বেড রুমে প্রবেশ করে। আমাকে ও আমার স্ত্রীকে বেঁধে রাখে ৮-১০ জনের একটি ডাকাতদল। পাশের ঘরে মেয়ে ও মেয়ের স্বামীকেও বেঁধে রেখে তাদের নিকট থেকে নগদ পঁয়তাল্লিশ হাজার নেয়। মোট এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণ নেয় ডাকাতরা। তারা সবাই খালি গায়ে, শর্ট প্যান্ট, কালো মুখোশ পড়া ছিলো। তাদের হাতে রামদা ও চাপাতি ছিলো।
এ বিষয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

ঋতু,ঢাকা

Manual7 Ad Code