৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা’র পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

admin
প্রকাশিত জুলাই ২০, ২০২১
আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা’র পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

Manual8 Ad Code

আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা’র পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা

মো. মমিন হোসেন, নিজস্ব প্রতিবেদন : 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি গ্রামের আলহাজ্ব খোরশেদ আলী মোল্লা ও আলহাজ্ব জামেলা বেগমের সন্তান।

শিক্ষা জীবনে তিনি ভূঞাপুর প্রিন্সিপাল ইব্রাহীম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি.এ. পাস এবং টাঙ্গাইল থেকে স্নাতক পাশ করেন।

 

Manual2 Ad Code

তিনি রাজনৈতিক জীবনে টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কালিহাতী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।  তিনি রাজনৈতিক ও সামাজিক উন্নয়ন  কর্মকান্ডে বিভিন্ন হামলা মামলার শিকার হয়েছেন।

এছাড়াও তিনি ২০০৯ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে কালিহাতী উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

এছাড়া তিনি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা বিষয়ে খুবই গুরুত্বশীল তাই, তিনি এলেঙ্গা বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) কলেজ ও আইসড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি,

সরকারি শামসুল হক বিশ্ববিদ্যালয় কলেজের আজীবন দাতা সদস্য ও গভণিংবডির সভাপতি হিসেবে ১০ বছর দায়িত্ব পালন এবং লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজের গভণিংবডির সভাপতি হিসেবে দায়িত্ব করছেন।

Manual8 Ad Code

 

তিনি এলেঙ্গা ব্যবসায়ী সমিতির ও এলেঙ্গা সাহিত্য সংসদের প্রধান উপদেষ্টা। তিনি অনেকবার বিদেশে ভ্রমন করেছেন তার মধ্যে উল্লেখ্য হলো ভারত, নেপাল, থাইল্যান্ড, ভুটান, শ্রীলঙ্কা, মালোশিয়া, সিঙ্গাপুর।

তার সুখময় সাংসারিক জীবনে রয়েছে সহধর্মিণী শাপলা আনোয়ার ও দুই পুত্র সন্তান অনিক এবং অমিত।

 

তিনি বলেছেন যতদিন বেঁচে থাকবো মানুষের সেবার সবসময় নিজেকে নিয়োজিত রেখে, মাদক, জঙ্গী ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডের মাধ্যমে কালিহাতী বাসীর উন্নয়নে অংশগ্রহণ করে

কালিহাতী উপজেলা তৃণমূল আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের নিয়ে একটি আধুনিক সুন্দর বঙ্গবন্ধুর সোনার বাংলা জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা, দারিদ্র্য মুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়াই আমার লক্ষ্য।

 

বর্তমান দেশের পরিস্থিতিতে তিনি আরও বলেন, মহামারী করোনা ভাইরাস কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকারি নির্দেশনা মেনে সকলকে সচেতন হতে হবে। নিরাপদ দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।