২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

গাইবান্ধায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংর্ঘষে নিহত ২, আহত ৫

admin
প্রকাশিত জুলাই ১২, ২০২১
গাইবান্ধায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংর্ঘষে নিহত ২, আহত ৫

Manual6 Ad Code

গাইবান্ধায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংর্ঘষে নিহত ২, আহত ৫

মো: আ: রহমান শিপন, রংপুর বিভাগীয় ব‍্যুরো প্রধান

Manual7 Ad Code

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কুদ্দুস (৬০) ও ময়েজ উদ্দিন (৪০) নামে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫জন।

Manual2 Ad Code

সোমবার (১২ জুলাই) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জের ফাঁসিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানান, পাথর বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিলো। ট্রাকটি ফাঁসিতলা এলাকায় পৌঁছিলে বিপরীতদিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংর্ঘষ হয়। সংঘর্ষে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপে থাকা আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এসময় আহত হন আরও তিনজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি খাইরুল ইসলাম

Manual7 Ad Code

জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে নিহত দুইজনের নাম ছাড়া তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেননি তিনি। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।